| ফ্যাক্ট চেক | জাতীয়

আনসার ক্যাম্পে হামলার দাবিটি ভুয়া ভিডিওটি প্রশিক্ষণের

৩ নভেম্বর ২০২৫

মিথ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে, সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীরা আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত ভিডিওটির দাবি ভুয়া। এটি কোনো হামলার দৃশ্য নয়; বরং আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের ফুটেজ।

ভিডিওতে থাকা গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ঢাকা পোস্ট’র লোগোর সূত্রে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে আজ সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ভিডিও। ভিডিওটি থেকে আরও জানা যায় এই প্রশিক্ষণ ঢাকার ডুমনী, খিলক্ষেতে অবস্থিত ডুমনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়। 

‘ঢাকা পোস্ট’র ফেসবুক পেজেও ভিডিওটি পাওয়া গিয়েছে। 

পাশাপাশি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজে আজ সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত একটি ফেসবুক পোস্টেও ডুমনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জানা যায়। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজে গত ১৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে বিশেষ প্রশিক্ষণ উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। 

তাছাড়া, আনসার ক্যাম্পে এমন কোনো ধরনের হামলার সংবাদ গণমাধ্যম প্রতিষ্ঠানে তথ্য পাওয়া যায়নি।  

অর্থাৎ, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আনসার সদস্যদের প্রশিক্ষণের ভিডিওকে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীরা আনসার ক্যাম্পে হামলা করেছে এমন দাবিতে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • ঢাকা পোস্ট - Youtube

  • ঢাকা পোস্ট - Facebook

Topics:

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আনসার ক্যাম্পে হামলার দাবিটি ভুয়া  ভিডিওটি প্রশিক্ষণের

ফ্যাক্ট চেক