| ফ্যাক্ট চেক | জাতীয়

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা বলে ছড়ানো ভিডিওটি পুরোনো

১ সেপ্টেম্বর ২০২৫

বিভ্রান্তিকর

গত ২৮ আগস্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

 বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং পুরোনো। প্রকৃতপক্ষে, ভিডিওটি অন্তত ২০২২ সালের ৩০ এপ্রিল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। আলোচিত ভিডিওটিতে থাকা ‘নগর কক্সবাজার’ শীর্ষক লেখার সূত্রধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে এই নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ৩০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

 এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২২ সালের ২৯ এপ্রিল কক্সবাজারের টেকনাফে পুলিশকে মারধোর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেদিন রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে আসামি ধরতে গিয়ে গুরুতর সন্ত্রাসী হামলার শিকার হয় দুই পুলিশ সদস্য। সেই সময় একাধিক ফেসবুক পেজে প্রায় একই তথ্যে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

 অর্থাৎ, গত ২৮ আগস্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে দাবি করে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে ; যা বিভ্রান্তিকর।

 তথ্যসূত্র: ফেসবুক, গুগল ম্যাপ

Topics:

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা বলে ছড়ানো ভিডিওটি পুরোনো

ফ্যাক্ট চেক