| ফ্যাক্ট চেক | জাতীয়

মাওলানা মামুনুল হকের মিছিলের এই ছবিটি আসল নয়, এটি এআই দিয়ে মডিফাই করা

৮ ফেব্রুয়ারি ২০২৬

মিথ্যা

ঢাকা-১৩ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হকের নির্বাচনী গণমিছিল বা সমাবেশের দৃশ্য দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বিশাল সেই মিছিলে মাওলানা মামুনুল হক নেতৃত্ব দিচ্ছেন।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মাওলানা মামুনুল হকের গণমিছিলের এই ছবিটি আসল নয়। অন্য একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে ছবিটি তৈরি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ছবিটি পর্যবেক্ষণ করে ছবির সামনের সারির ব্যক্তিদের স্পষ্ট দেখা গেলেও পেছনের দিকের ব্যক্তিদের আকৃতি ক্রমশ অস্পষ্ট এবং সেখানে মানুষের ভিড় এমনভাবে দেখা যাচ্ছে যেন তারা একে অপরের ওপর স্তূপ হয়ে আছে। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বা মডিফাই করা ছবিতে এ ধরনের ত্রুটি দেখা যায়।

আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এ পরীক্ষা করলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.৬ শতাংশ।

পরবর্তীতে, ছবিটির বিষয়ে অনুসন্ধানে কালের কন্ঠের ওয়েবসাইটে গত ৪ ফেব্রুয়ারি ‘নির্বাচনে কারচুপি রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে : মামুনুল হক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটির ফিচার ইমেজের সাথে আলোচিত ছবির সামনের অংশের মিল খুজে পাওয়া যায়। 

অর্থাৎ, মামুনুল হকের অন্য একটি মিছিলের ছবিকে এআই এর সাহায্যে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।

Topics:

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

মাওলানা মামুনুল হকের মিছিলের এই ছবিটি আসল নয়, এটি এআই দিয়ে মডিফাই করা

ফ্যাক্ট চেক

মাওলানা মামুনুল হকের মিছিলের এই ছবিটি আসল নয়, এটি এআই দিয়ে মডিফাই করা

৮ ফেব্রুয়ারি ২০২৬

<p><span style="font-size: 24px;">মাওলানা মামুনুল হকের মিছিলের এই ছবিটি আসল নয়, এটি এআই দিয়ে মডিফাই করা</span><br /></p>