| ফ্যাক্ট চেক | জাতীয়
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে প্রচার
২৬ অক্টোবর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ফার্মগেট মেট্রোস্টেশন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সদস্যরা একজনের হাত-পায়ের রগ কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি হত্যাকাণ্ডের ঘটনার নয় বরং দুর্ঘটনার। আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ার ঘটনায় এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে নিহত হন। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওতে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র লোগোর সূত্রে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, আজ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন মারা যান।
একই বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আরও জানা যায়, রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। শরীয়তপুরে তাঁর গ্রামের বাড়ি। এর পাশাপাশি ফুটপাতের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থাৎ, দুর্ঘটনার ভিডিওকে হত্যাকাণ্ড হিসেবে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
Topics:
স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিজিবির ওপর হামলার ছবিটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো সাম্প্রদায়িক কারণে ঘটেনি, ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল
ভিডিওটি ভারতে বাংলাদেশি তাড়ানোর নয়, গরু ব্যবসায়ীদের ওপর বিজেপি নেতার হামলার ঘটনার
৫৫ বছর বয়সী মুসলিম নারী হত্যার ঘটনাকে নাবালিকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হত্যা ও ধর্ষণের ঘটনা দাবিতে অপপ্রচার
ফ্যাক্ট চেক