| ফ্যাক্ট চেক | জাতীয়
বাংলাদেশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের
২০ আগস্ট ২০২৬
সম্প্রতি বাংলাদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে - এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে গত ৮ আগস্ট শিবকুমার ত্রিপাঠী নামের এক ব্যক্তিকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করেছে দুই হামলাকারী। ভিডিওটি মূলত সেই ঘটনার।
অনুসন্ধানে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে “Dragged from auto, hacked 20 times with sword: Gorakhpur contractor's revenge killing caught on cam” শিরোনামের একটি প্রতিবেদন খঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে আলোচিত দাবি করে প্রচারিত ভিডিওর একটি নির্দিষ্ট কী-ফ্রেমের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ আগস্ট ভারতের গোরখপুরে শিবকুমার ত্রিপাঠী নামের এক ব্যক্তিকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করেছে দুই হামলাকারী।
এই বিষয়ে ভাস্কর এবং দ্য ওয়্যার-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা
Topics:
স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
Promoting false narratives of a communal killing in a robbery case.
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো
২০২৫ সালের ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্র এআই দিয়ে এডিট করে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ প্রশ্নপত্র ফাঁসের ভুয়া দাবি
অন্তর্বর্তী সরকারের সময় শিল্পকলা একাডেমিতে অন্তত ২২৪টি অনুষ্ঠান হয়েছে, বাধার সৃষ্টি হয়েছে ১টিতে
ফ্যাক্ট চেক