| ফ্যাক্ট চেক | জাতীয়

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি: 
দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স

১৬ জুন ২০২৬

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি: দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স
বিভ্রান্তিকর

খুলনা নগরের দৌলতপুরে জামে মসজিদে রোববার (১৪ জুন) ভোরে ফজরের নামাজের সময় মসজিদের ভেতর ঢুকে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় অনলাইন পোর্টাল দ্য ডেলটা লেন্স বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে। সেদিন প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, এই ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি সহ দুজন নিহত হয়েছেন। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ঘটনায় দুজন আহত হয়েছেন, কেউ নিহত হননি।  

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ১৪ জুন প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ভোরে খুলনা নগরের দৌলতপুরে বিএল (ব্রজলাল) কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজের সময় মসজিদের ভেতর ঢুকে দুর্বৃত্তরা গুলি চালায়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা হলেন, লোকমান হেকিম ও আলম শেখ। এর মধ্যে হেকিম জ্বালানি তেলের ব্যবসায়ী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আহত আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় গণমাধ্যমটিকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে গুলির ঘটনা ঘটে। আহত একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত লোকমান হেকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দৈনিক প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টিফোরসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে এসব প্রতিবেদনের কোথাও নিহতের তথ্য উল্লেখ পাওয়া যায়নি। 

তাছাড়া, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত দুইজনের মৃত্যুর তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। 

অর্থাৎ, খুলনা নগরে গত ১৪ জুনে মসজিদের ভেতর ঢুকে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় দুইজন নিহতের দাবি করে অনলাইন পোর্টাল দ্য ডেলটা লেন্সে প্রকাশিত তথ্যটি বিভ্রান্তিকর।

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি: দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স

ফ্যাক্ট চেক

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি: 
দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স

১৬ জুন ২০২৬

<p>খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি:&nbsp;<br />দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স
<br /></p>