| ফ্যাক্ট চেক | জাতীয়
সড়ক পরিবহন মন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
২৫ মার্চ ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জনসাধারণের উদ্দেশে বলেছেন, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে|।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমন কোনো মন্তব্য করেননি। । প্রকৃতপক্ষে, ‘চ্যানেল এআই’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তবে, অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল আই’ -এর লোগোর আদলে তৈরি ‘চ্যানেল এআই’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মার্চে আলোচিত তথ্য সংবলিত ফটোকার্ড পোস্ট হতে দেখা যায়।
‘চ্যানেল এআই’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োর ক্যাটাগরিতে ‘স্যাটায়ার/প্যারোডি’ উল্লেখ পাওয়া যায়।
সুতরাং, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
১০ মাসে ২০ বিলিয়ন ডলার পাচারের দাবি সত্য নয়
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার
সাধারণ মানুষের ওপর পুলিশের গুলির নির্দেশ দাবি করে ছড়ানো ভিডিওটি চট্টগ্রামের নয়, পুরোনো এবং ভিন্ন ঘটনার
ফ্যাক্ট চেক