| ফ্যাক্ট চেক | জাতীয়
অন্তর্বর্তী সরকারের সময় শিল্পকলা একাডেমিতে অন্তত ২২৪টি অনুষ্ঠান হয়েছে, বাধার সৃষ্টি হয়েছে ১টিতে
৩০ এপ্রিল ২০২৬
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পরে কী হলো, আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই। একটা বাউল গান হইতে পারে নাই। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম নিয়ে ফজলুর রহমানের উপস্থাপিত তথ্য সঠিক নয়। অন্তর্বর্তী সরকারের সময় শিল্পকলা একাডেমিতে নাটক, যাত্রা, সংগীত, স্যান্ডআপ কমেডি, চলচ্চিত্র উৎসব, কর্মশালা, ডকুমেন্টারি শোসহ অন্তত ২২৪টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তবে ১টি মঞ্চ নাটকের ক্ষেত্রে বাধা দেয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন বাংলাফ্যাক্টের হাতে এসেছে। এতে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়িত আয়োজনের বিস্তারিত তালিকা আছে।
তালিকা থেকে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সময়ে নানান ধরণের আয়োজন যেমন, নাটক, যাত্রা, সংগীত, স্যান্ডআপ কমেডি, বিভিন্ন কোর্স ও কর্মশালা, চলচ্চিত্র উৎসব, ডকুমেন্টারি শোসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন ধরণের দিবস উদযাপনের অনুষ্ঠান করেছে ১১টি।
আলাদা বিষয়ে ২টি কোর্সের আয়োজন করেছে।
৩০ দিন ব্যপি যাত্রা উৎসবসহ আলাদা করে যাত্রা পালার আয়োজন করেছে ৫টি।
স্যান্ডআপ কমেডি অনুষ্ঠানের আয়োজন করেছে ১টি।
ঢাকাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন জেলায় ৪৫টি নাট্য উৎসবের আয়োজন করেছে এবং আলাদা আয়োজনে ৩৩টি নাটক মঞ্চায়নের আয়োজন করেছে।
৪৫টি অ্যাক্রোবেটিক শো- এর আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১২টি জেলায় ঐতিহ্যবাহী লোকনাট্য সমারোহ অনুষ্ঠান শিরোনামে পুঁথি পাঠ, পালাগান, ঐতিহ্যবাহী নাট্য প্রদর্শনী, লাঠিখেলা, মঞ্চনাটক, পথনাটক, মূকাভিনয়, যাত্রা ও পুতুল নাটক এবং জাদু- এসব একত্রে প্রদর্শনীর আয়োজন করে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আলাদা দুটি নামে ২২টি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
সাংস্কৃতিক বিষয়ে ১৮টি কর্মশালার আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১টি ড্রোন শোয়ের আয়োজন করেছে।
একই সময়ে ১১টি সাংস্কৃতিক আয়োজন ও বিভিন্ন অনুষ্ঠনের আয়োজন করেছে।
আলাদা নামে ৩টি সঙ্গীত উৎসবের আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন সময়ে দুটি ডকুমেন্টারির ১১টি শো এবং ৩টি আলাদা জায়গায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের রায়ের সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে।
নাট্যচার্য সেলিম আল দীন এঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে 'বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব' শিরোনামে একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশে ২২ জেলা ও উপজেলার শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার তথ্য গণমাধ্যমে এসেছে।
একই বছরের ১ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটক ‘নিত্যপূরাণ’ দুর্বৃত্তদের তোপের মুখে পড়ে প্রদর্শনীর মাঝপথেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যকর্মীরা সমাবেশ করলে চলাকালে সেখানে ডিম ছুড়ে মারে অজ্ঞাতনামা কয়েকজন। পরবর্তীতে নাট্যকর্মীদের নিরাপত্তার দাবিতে পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে আরণ্যক নাট্যদল।
১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে নাট্যদল অবলোকন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে গন্ধসূত্র নাটকের দ্বিতীয় প্রদর্শনী আয়োজন করেছিল। কিন্তু সেদিন সকালে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ‘দেশের অরাজক পরিস্থিতির’ কারণ দেখিয়ে মিলনায়তনের বরাদ্দ বাতিল করে।
Topics:
জুলাই গণ-অভ্যুত্থানকে হেয় করতে এআই-সৃষ্ট ছবি ব্যবহার
ইয়ামাহা শোরুমে হত্যাকাণ্ডের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
নারী নির্যাতন
লেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়
খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি:
দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স
কাশ্মীরের দৃশ্যকে ত্রিপুরা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার ভিডিও বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মেয়ে শিশুকে তুলে নিয়ে ধর্ষণের দাবিটি সঠিক নয়
অস্ত্র হাতে নির্বাচনের কেন্দ্র দখলের দাবিতে ছড়ানো ভিডিওটি মহড়ার দৃশ্য
দাখিল পরীক্ষার প্রশ্নপত্রকে এআই দিয়ে সম্পাদনা করে এসএসসির গণিত প্রশ্নপত্র ফাঁসের ভুয়া দাবি
সালেহ শিবলী সাম্প্রতিক সময়ে বিল গেটস’র বাংলাদেশ সফরের কথা বলেননি, তৎকালীন বিএনপি সরকারের আমলের কথা বলেছেন
ফ্যাক্ট চেক