| ফ্যাক্ট চেক | জাতীয়
ইয়ামাহা শোরুমে হত্যাকাণ্ডের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১৭ জুন ২০২৬
ইয়ামাহা শোরুমে ঢুকে ডাকাতি এবং একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে, ঘটনাটি বাংলাদেশে ঘটেছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। গত ১২ জুন ভারতের বিহারের দ্বারভাঙায় ইয়ামাহা শোরুমের ভেতরে এক ম্যানেজারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Republic Bharat’ ইউটিউব চ্যানেলে ১৩ জুন ‘Darbhanga Yamaha Showroom Murder: 'Live dance of death' in broad daylight at bike showroom..!’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের বিহারের দ্বারভাঙায় একটি ইয়ামাহা শোরুমের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে।। শোরুমে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ হামলাকারীকে ওই শোরুমের একজন প্রাক্তন কর্মী হিসেবে শনাক্ত করেছে।
এছাড়াও, ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস -এ ঘটনাটির বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ব্যক্তি শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ হামলাকারীকে শনাক্ত করেছে।
অর্থাৎ, ভারতের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর।
Topics:
গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের হামলা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার
প্রকাশ্যে মারধরের এই ভিডিওটি বাংলাদেশের নয়, পাকিস্তানের
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারীসহ দুজন নিহতের দাবিটি মিথ্যা, ভিডিওটি গতবছরের
১০ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
ফ্যাক্ট চেক