| ফ্যাক্ট চেক | জাতীয়
নাবালিকার দেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
৬ জুলাই ২০২৬
দেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের দৃশ্য – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে শনিবার (৪ জুলাই) ১২ বছরের এক কিশোরী নিখোঁজ থাকার ঘটনার পরদিন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে, গতকাল রোববার (৫ জুলাই) ভারতীয় গণমাধ্যম কথবার্তার ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার অভিযোগ করেছে এটি ধর্ষণের ঘটনা এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানা এলাকার ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় শনিবার (৪ জুলাই) ১২ বছরের এক কিশোরী নিখোঁজ ছিল। পরদিন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাবালিকাকে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার ও তিনজনকে আটক করা হয়েছে।
অর্থাৎ, দেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে ভারতের ঘটনার দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Topics:
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক