| ফ্যাক্ট চেক | জাতীয়
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬
“জ্বালানি তেলের মূল্য ‘প্রতি লিটারে ২০ টাকা’ বাড়িয়ে দেওয়ার পর ফেনীর জনগণ” - এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং এক ব্যক্তি হেলমেট ছুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়, এমনকি বর্তমান সরকারের আমলেরও নয়। এটি ২০২১ সালের সেপ্টেম্বরে বাড্ডা লিংক রোড এলাকায় ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে এক ব্যক্তির নিজের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ‘পুলিশের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই দিলেন আগুন’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের ভিডিওটির সাথে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাজধানীর বাড্ডা এলাকায় এক মোটরসাইকেল চালক তার নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দিয়েছিলেন।
এই ঘটনার বিষয়ে ‘চ্যানেল ২৪’-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, বার বার মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষুদ্ধ হয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
সেই সময় ঘটনাটি নিয়ে ‘জাগোনিউজ২৪.কম’-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ওই ব্যক্তির বক্তব্য উল্লেখ করা হয়, তিনি বলেন, ‘আমি কেরানীগঞ্জে ব্যবসা করতাম। দেড় মাস ধরে পাঠাও চালাই। গত সপ্তাহেও আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল। আজ ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে গেলে এ ঘটনা ঘটে।’
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার
৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি ময়মনসিংহের নয়, ভারতের
প্রতিমা ভাঙচুরের এই ছবিগুলো সাম্প্রতিক নয়, পুরনো
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো
ফ্যাক্ট চেক