| ফ্যাক্ট চেক | জাতীয়
রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার
৩০ আগস্ট ২০২৬
“রাজবাড়ীতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনার সময় নারী ম্যাজিস্ট্রেটের উপরে হকার্স দলের হামলা।” - এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওতে দেখা যাওয়া ভুক্তভোগী নারী কোনো ম্যাজিস্ট্রেট নন। তিনি একজন ব্যবসায়ী। ভিডিওটি রাজবাড়ীর কাদেরিয়া মার্কেটের ওই নারী ব্যবসায়ী ও তাঁর সাবেক এক নারী বিক্রয়কর্মীর ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বাংলাফ্যাক্টকে জানান, “তিনি একজন ব্যবসায়ী। রাজবাড়ীর কাদেরিয়া মার্কেটে মহিলাদের জিনিসপত্র বিক্রি করেন। উক্ত নারী ব্যবসায়ীর সাথে তার দোকানের সেলসম্যানদের নিয়ে প্রায় ঝামেলা হয়। তার সেলসম্যানদের অন্য দোকানদাররা বেশি সুবিধার প্রলোভন দিয়ে নিয়ে যায়। সম্প্রতি এক নারী সেলসম্যান চাকরি ছেড়ে চলে গেলে সেই সেলসম্যানের সাথে তার তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে তিনি মার্কেট কর্তৃপক্ষের কাছে বিচার চান। তবে গতকাল (২৯ আগস্ট) ওই নারী ব্যবসায়ী তার দলবল নিয়ে প্রতিবাদ/মানববন্ধন করতে গেলে তার সাথে মার্কেটের লোকজনের ঝামেলা হয়।”
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে রাতে তাঁর স্বামী এসে তাকে বাসায় নিয়ে যান।
ভোক্তভোগী কোনো অভিযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, কোনো অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে আইনগতভাবে ব্যবস্থা নেবে।
এছাড়া, ঘটনাটি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১,২) থেকেও জানা যায়, এটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা।
Topics:
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মরদেহ উল্টো করে সিঁড়ি দিয়ে তোলার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
গাজীপুরে ভোটের আগের রাতে ব্যালট গণনা দাবি করে ভারতীয় মিডিয়ায় পুরোনো ভিডিও প্রচার
পারিবারিক কলহের ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
যমুনা টিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক