| ফ্যাক্ট চেক | জাতীয়
বিজিবির ওপর হামলার ছবিটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
২৮ সেপ্টেম্বর ২০২৫
বিভ্রান্তিকর
গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিজিবির ওপর হামলার ছবিটি সাম্প্রতিক নয়, বরং ২০২৩ সালের। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ টাকাসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এটি সেই ঘটনার দৃশ্য।
অনুসন্ধানে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘দৈনিক তবলছড়ি নিউজ’ নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ‘খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে বিজিবির উপর হামলা’ ক্যাপশনে ছবিটি খুঁজে পওয়ায় যায়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪.কম’ -এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ‘ বিজিবির গাড়িতে হামলা করে আসামি ছিনতাই’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের একটির সাথে আলোচিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ টাকাসহ আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা।
সেই সময় একাদিক সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বিজিবির ওপর হামলার পুরোনো ছবি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর
তথ্যসূত্র:
দৈনিক তবলছড়ি নিউজ , জাগো নিউজ 24 , দৈনিক যুগান্তর , আমাদের সময়
Topics:
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২১ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক