| ফ্যাক্ট চেক | রাজনীতি
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
২৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের জয়পুরহাটের নেত্রীকে বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ ধর্ষণ শেষে চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রেখেছে – এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, যুব মহিলা লীগের জয়পুরহাটের নেত্রীকে বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ ধর্ষণ শেষে চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখার দাবিটি মিথ্যা। এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় এবং এতে বিএনপির কেউ জড়িত নন। মূলত, এটি মানিকগঞ্জ শিবালয়ের টেপরা এলাকায় গত ১৬ মে টাকা চুরির অভিযোগে এক নারীকে আটক করে মাথার চুল কাটার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Noyon FK’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন বলছে, এই নারীকে চুরির অভিযোগে আটক করা হয়।
এই পোস্টের কমেন্ট বক্সে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট এই ঘটনা সম্পর্কে জিজ্ঞসা করা হলে ‘Noyon FK’ অ্যাকাউন্ট থেকে সেগুলোর জবাব দেন। তা থেকে জানা যায়, ‘Tushar Hasan Anik’ অ্যাকাউন্ট থেকে ইংরেজি ফোনেটিকে লিখেছে, ‘কোথায় এটা?’ এর জবাবে নয়ন এফকে জানান, এটি টেপরা নামক এলাকায়। পরবর্তীতে গুগল ম্যাপ থেকে জানা যায় এটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার একটি এলাকা। কী চুরি হয়েছে এমন একটিন কমেন্টের জবাবে তিনি জানান, আটক মহিলা টাকা চুরি করেছিল।
পরবর্তীতে নয়ন এফকের সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এটি ২-৩ দিন আগে আমাদের বাড়ির পাশে বাড়ির ঘটনা। ঘটনাটি মানিকগঞ্জ শিবালয়ের টেপরা এলাকায় ঘটেছে। মহিলাটি গত শনিবার (১৬ মে) টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিল। পরে টের পেয়ে সেই বাড়ির লোকজন তাঁকে আটক করে এবং পরে সেই নারী চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তাঁকে পুলিশে দিয়ে দেওয়া হয়। এর সঙ্গে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সমপৃক্ততা নেই।
‘সিংগাইর সময় টিভি’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ মে প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, এটি মানিকগঞ্জ শিবালয়ের টেপরা এলাকায় চুরি সংক্রান্ত ঘটনা।
এই বিষয়ে মানিকগঞ্জের শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘এই নারীর বাসা নারায়ণগঞ্জ। তিনি টেপরা এলাকায় একজনের বাসায় টাকা চুরি করলে তাঁকে স্থানীয় লোকজন আটক করে এবং চুল কেটে দেয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্ত নারীকে আদালতে সোপর্দ করেছে। এই ঘটনায় বিএনপির কেউ জড়িত নন।’
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নাহিদ ইসলামের মন্তব্য বিকৃত করে প্রচার
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
নির্বাচন পরবর্তী কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির নামে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে শতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ফ্যাক্ট চেক