| ফ্যাক্ট চেক | রাজনীতি
সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
১৮ নভেম্বর ২০২৬
সম্প্রতি ‘অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী-৩ আসনের এমপি বরকতুল্লা বুলু’ শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। তাছাড়া যমুনা টিভিও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি।
বিষয়টি অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবির সত্যতা পাওয়া যায়নি। যমুনা টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটেও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।
পরে, যমুনা টিভির ডিজিটাল বিভাগের হেড রুবেল মাহমুদের সাথে বাংলাফ্যাক্টের পক্ষে থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটা ভুয়া কার্ড। আমরা এমনকিছু প্রকাশ করিনি।’
অর্থাৎ, এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা এবং যমুনা টিভির নামে প্রচারিত এসম্পর্কিত ফটোকার্ডটিও ভুয়া।
Topics:
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ঢাবির হল থেকে শিবির ও এনসিপি শিক্ষার্থীদের ছাত্রদল বের করে দিচ্ছে দাবিটি গুজব
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
বিএনপি নেতার সহযোগী গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যকে আ লীগ নেতা হত্যা বলে প্রচার
তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক