| ফ্যাক্ট চেক | রাজনীতি
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
১২ নভেম্বর ২০২৬
বিএনপির এক কেন্দ্রীয় নেতা ছাত্রলীগ নেতাকে ধরতে না পেরে রাস্তায় তার মাকে নির্যাতন করেছে — এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিএনপির নেতা রাস্তায় ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, এটি ভারতের একটি ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম আজতকের ওয়েবসাইটে গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ায় দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদের জেরে অভিযুক্ত আশীষ পান্ডে নামে এক ব্যক্তি এক বয়স্ক নারী ও তার ছেলেকে নির্মমভাবে আক্রমণ আক্রমণ করে। পরে স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ফ্রিপ্রেস জার্নালে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, বিএনপির নেতা রাস্তায় ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিটি মিথ্যা এবং দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের।
Topics:
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
কনটেন্ট ক্রিয়েটরের শুটিংয়ের দৃশ্য
ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কর্মীকে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের দাবিতে
‘বাংলাদেশে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যমূলক করতে চাই’ বলে মন্তব্য করেননি প্রধানমন্ত্রী
ফ্যাক্ট চেক