| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
২৯ অক্টোবর ২০২৬
বিএনপির এক কর্মী রাস্তায় এক ভিক্ষুকের ব্যাগ ছিনতাই করেছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিএনপির কর্মী রাস্তায় ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, এটি ভারতের একটি ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম আজতকের ওয়েবসাইটে গত ২৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের গারখেড়া এলাকায় এক কিশোর এক বৃদ্ধার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে সেই বৃদ্ধা মাটিতে পড়ে যান। তিনি চিৎকার করলে স্থানীয়রা কিশোরটিকে আটক করে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।
একই তথ্যে এনডিটিভিও একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, বিএনপির কর্মীর রাস্তায় ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের।
Topics:
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
যশোর-২ আসনের সব ভোট রাতেই সম্পন্ন দাবি করে এআই ভিডিও প্রচার
শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত—দাবিটি ভিত্তিহীন
ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের ‘লকডাউন’ অপপ্রচার (পর্ব-৩)
ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরনো
ফ্যাক্ট চেক