| ফ্যাক্ট চেক | রাজনীতি

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার

১৭ অক্টোবর ২০২৬

মিথ্যা

সম্প্রতি ‘মন্দিরের ইট দিয়ে গরুর মাংস রান্না করার আগে আমার কলিজাটা কেন টুকরো টুকরো করলি না?’  শিরোনামে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে উদ্ধৃত করে জাতীয় দৈনিক প্রথম আলো’র লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। আলোচিত ফটোকার্ডে ‘স্যাটায়ার’ লেখা থাকলেও বেশিরভাগ মন্তব্যকারীই ফজলুর রহমান এমন মন্তব্য করেছেন বলে ধরে নিয়েছেন। তাছাড়া, পোস্টে সোর্স হিসেবে ‘Daily Amar Dosh' নামের একটি পেজের কথা উল্লেখ করা হয়েছে, যেটি একটি স্যাটায়ার পেজ।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ফজলুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ফজলুর রহমানের নামে বানোয়াট এই মন্তব্য প্রচার করা হয়েছে।

গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে ফজলুর রহমানের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটির তারিখ ও লোগোর সূত্রধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে আলোচিত দাবির অনুরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি আরও নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে প্রথম আলো’র অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এই ফটোকার্ড আমাদের না। এটা ভুয়া।’

পরে আলোচিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে এমপি ফজলুর রহমান বাংলাফ্যাক্টকে জানান, ‘আমি কখনো কোথাও এমন কথা বলিনি। যারা এগুলো লেখে তারা পশুর চেয়েও অধম।’

অর্থাৎ, প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানের নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।

Topics:

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
মিথ্যা
১৫ অক্টোবর ২০২৬

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১১ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার

ফ্যাক্ট চেক

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার

১৭ অক্টোবর ২০২৬

<p>
<span style="font-family: &quot;Noto Serif Bengali&quot;, serif; color: rgb(0, 0, 0); background-color: transparent; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap; font-size: 24px;">প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার</span>
<br /></p>