| ফ্যাক্ট চেক | রাজনীতি

যমুনা টিভি’র নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব প্রচার

১১ মে ২০২৬

মিথ্যা

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সংসদ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মারা গেছেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তিনি মারা যাননি। দীর্ঘদিনের চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাছাড়া, যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি।

আজ সোমবার (১১ মে) বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ওয়েবসাইটে ‘সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল।

হাসপাতালে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ভাই মির্জা খোকন। তারা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান যুগান্তরের ওয়েবসাইটে গত ১০ মে ‘সুস্থতার পথে মির্জা আব্বাস’ প্রকাশিত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।

তাছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন দাবির ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের টেক্সট ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, যমুনা টিভি’র নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

Topics:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলা দাবিতে ছড়ানো ভিডিওটি আওয়ামী আমলের
মিথ্যা
২৪ আগস্ট ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলা দাবিতে ছড়ানো ভিডিওটি আওয়ামী আমলের

জমি দখলে বাধা দেওয়ায় নারীর ওপর বিএনপি নেতার হামলার দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের
মিথ্যা
২৩ আগস্ট ২০২৬

জমি দখলে বাধা দেওয়ায় নারীর ওপর বিএনপি নেতার হামলার দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

যুবকের ‘আমি নারায়ণগঞ্জ জেলার ডন’ বলার ভিডিওটি নাটিকার অংশ;গণমাধ্যম প্রকাশ করলো সত্য দাবি করে
মিথ্যা
২০ আগস্ট ২০২৬

যুবকের ‘আমি নারায়ণগঞ্জ জেলার ডন’ বলার ভিডিওটি নাটিকার অংশ;
গণমাধ্যম প্রকাশ করলো সত্য দাবি করে

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১৬ আগস্ট ২০২৬

বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

যমুনা টিভি’র নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব প্রচার

ফ্যাক্ট চেক

যমুনা টিভি’র নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব প্রচার

১১ মে ২০২৬

<p><span style="font-size: 24px;">যমুনা টিভি’র নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব প্রচার</span><br /></p>