| ফ্যাক্ট চেক | রাজনীতি
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
১৬ নভেম্বর ২০২৬
ফেনীতে বিএনপির এক নেতা এক প্রবাসী আওয়ামী লীগ নেতার স্ত্রীকে সন্তানের সামনে মারধর করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি ফেনীর কোনো ঘটনা না এবং মারধরকারী ব্যক্তি বিএনপির কোনো নেতা নন। এটি নোয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলাগাছ কাটার ঘটনায় মারধরের দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে দৈনিক জাতীয় অর্থনীতির ওয়েবসাইটে গত ৪ অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবিতে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ অক্টোবরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলীহাসিমপুর এলাকায় দখলীয় জায়গা থেকে কলাগাছ কাটার প্রতিবাদ করায় ফারহানা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর ও নির্যাতন করা হয়। এই ঘটনায় প্রবাসীর স্ত্রীর চাচা শ্বশুর ও শাশুড়ি অভিযুক্ত।
ঘটনার দিন অভিযুক্ত আবুল হোসেন ও তার স্ত্রী রৌশন আক্তার ফারহানার দখলীয় জায়গা থেকে কলাগাছ কেটে ফেলেন। ফারহানা প্রতিবাদ করলে আবুল হোসেন তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে শ্বাসরোধ ও মারধর করেন। এসময় রৌশন আক্তার কাঠের লাঠি দিয়ে আঘাত করে ফারহানাকে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
চ্যানেল টুয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদন এবং নোয়াখালী টিভি নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জান যায়।
নোয়াখালী টিভির বেগমগঞ্জ প্রতিনিধি মো. ফারুক জানান, অভিযুক্ত আবুল হোসেন বিএনপির কোনো নেতা না এবং ভুক্তভোগী ফারহানা আক্তারও আওয়ামী লীগ নেতার স্ত্রী নন।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক