| ফ্যাক্ট চেক | রাজনীতি
তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। এরই মধ্যে, ‘খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা’- এমন মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান করেছেন দাবি করে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।
National Politics নামে একটি ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (২ মার্চ) বিকাল ৩টা ২৮ মিনিটে দেওয়া পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই পোস্টটিতে ১ লাখ ৯৩ হাজার রিয়েক্ট পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আবিদুল ইসলাম খান প্রধানমন্ত্রী তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি।
আবিদুল ইসলাম খান কোথায় বা কখন এমন মন্তব্য করেছেন ‘National Politics’ নামের পেজটি তাদের প্রচার করা ফটোকার্ডে তার কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্য উল্লেখ করেনি। এতে সূত্র হিসেবে শুধুমাত্র ইউটিউব উল্লেখ আছে। তবে ইউটিউবে অনুসন্ধানেও এই মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
তিনি এমন মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্টেও এমন মন্তব্যের কোনো পোস্ট পাওয়া যায়নি।
পরবর্তীতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে আবিদুল ইসলাম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি মিথ্যা। আমি এমন কোনো মন্তব্য করিনি।’
অর্থাৎ, ‘খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা’- এমন মন্তব্য আবিদুল ইসলাম খান করেননি।
তথ্যসূত্র
আবিদুল ইসলাম খান
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালবেলার ফটোকার্ড বিকৃত করে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য প্রচার
দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতিযুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি
বরগুনার নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ভিডিওকে গোপালগঞ্জে থানা পোড়ানোর বলে প্রচার
নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের দাবি করে পুরোনো ভিন্ন ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক