| ফ্যাক্ট চেক | রাজনীতি
বৈছাআ সমন্বয়ক নীলিমার ওপর যুবদলের হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
২০ মে ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নীলিমার ওপর যুবদলের কর্মীরা মধ্যরাতে নির্মম হামলা করেছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যামে ছড়িয়ে পরেছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার ওপর যুবদলের কর্মীদের হামলার দাবিটি মিথ্যা এবং একই দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের ওড়িশার একটি ঘটনার।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম টাইমসনাওনিউজের ওয়েবসাইটে গত ১৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন ত্থেকে জানা যায়, ওড়িশার বেরহামপুর শহরে একটি ব্যস্ত রাস্তায় দুই যুবক মিলে এক যুবক ও যুবতীকে লাঞ্ছিত করে। বেরহামপুর পুলিশ গণমাধ্যমটিকে জানিয়েছে, ঘটনাটি সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে ঘটে। অভিযুক্তদের দ্রুত সম্ভব গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হিন্দুস্তান টাইমস থেকেও একই তথ্য জানা যায়।
ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার ওপর যুবদলের কর্মীরা হামলা করেছে - এমন তথ্যের বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও সৈয়দা নীলিমা দোলার ফেসবুকে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
শেখ হাসিনাকে দেশে ফেরানো ও নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সিনেটর- দাবিটি মিথ্যা
১২ ফেব্রুয়ারির পর জনগণকে কর্মীদের পা ধরতে বলেননি তারেক রহমান
ফ্যাক্ট চেক