| ফ্যাক্ট চেক | রাজনীতি

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

১১ আগস্ট ২০২৬

মিথ্যা

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবি করে ছড়ানো ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করলে অনেকগুলো অসামঞ্জস্য চোখে পড়ে। যেমন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়ে যাওয়া এবং সেখানে উপস্থিত সবার নড়াচড়া বাস্তবসম্মত না হওয়া। এছাড়াও, ভয়েসে সম্পূর্ণ কৃত্রিমতা লক্ষ্য করা যায়। এগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়।

এছাড়াও, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এ পরীক্ষা করলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

পরবর্তীতে, ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Viral News’ নামক একটি ফেসবুক পেজে আলোচিত ভিডিওর মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে এআই দিয়ে তৈরি এমন অনেক  ভিডিও প্রচার হতে দেখা যায়। পেজটির বায়োতে ক্যাটাগরি হিসেবে ‘AI creator’ উল্লেখ রয়েছে।

তাছাড়া, অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির এমন  কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি এআই দিয়ে তৈরি।

Topics:

সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
মিথ্যা
১৮ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১৬ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
মিথ্যা
১৫ নভেম্বর ২০২৬

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
১২ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

ফ্যাক্ট চেক

এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি

১১ আগস্ট ২০২৬

<p><span style="font-size: 24px;">এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি</span><br /></p>