| ফ্যাক্ট চেক | রাজনীতি
জামায়াত নেতাদের ছাত্রদল নেতার মারধোরের দাবিতে ছড়ানো হচ্ছে ভারতের ভিডিও
২২ ফেব্রুয়ারি ২০২৬
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, গোলাম আজম ভাষা সৈনিক বলায় জামায়াত নেতারা ছাত্রদল নেতার হামলার শিকার হয়েছেন।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। ভিডিওটি মূলত ভারতের উত্তর প্রদেশের একটি ঘটনার।
ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Amar Ujala- এর ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি ‘Budaun News: मुस्लिम मोहल्ला पूछने पर की थी स्कूटी सवार तीन भाइयों की पिटाई’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনের ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। সেখানে স্কুটি আরোহী তিন ভাই একটি নির্দিষ্ট মহল্লার ঠিকানা জানতে চাইলে স্থানীয় কিছু ব্যক্তির সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাদের মারধোর করা হয়। ঘটনাটি গত ১৫ ফেব্রুয়ারির। এ ঘটনার সাথে বাংলাদেশের রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের সম্পর্ক নেই।
এছাড়াও, Pakistan TV নামের একটি এক্স হ্যান্ডেল থেকেও ঘটনাটি ভারতের বলে জানা যায়।অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ডিপফেইক ভিডিও তৈরি করে এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইনের নামে আওয়ামী লীগের অপপ্রচার
নারী নির্যাতন
লেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়
জাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ভিন্ন ঘটনার
বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ড দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো
ফ্যাক্ট চেক