| ফ্যাক্ট চেক | জাতীয়

জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে এখন টিভি'র নামে ছড়ানো ফটোকার্ডটি নকল

১০ আগস্ট ২০২৫

মিথ্যা

'ঢাকা মেডিকেলের মর্গ থেকে মাইলস্টোনের শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ বলে দাফনের জন্য হস্তান্তর- দাবি মাইলস্টোন শিক্ষার্থীর অভিভাবকদের' - এমন শিরোনামে সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি'র লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয় এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৭ আগস্ট প্রকাশিত 'ঢাকা মেডিকেলের মর্গ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরিচয় না পাওয়া ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর দাফন করা হবে জুরাইন কবরস্থানে' শীর্ষক শিরোনামের ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে।

তাছাড়া, এখন টিভি কিংবা অন্যকোনো গণমাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ বলে দাফনের জন্য হস্তান্তরের দাবির সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, এখন টিভি'র লোগো ও ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত এবং প্রচারিত দাবিটিও মিথ্যা।

Topics:

গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
বিভ্রান্তিকর
১৯ নভেম্বর ২০২৬

গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য

বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
৪ নভেম্বর ২০২৬

আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে এখন টিভি'র নামে ছড়ানো ফটোকার্ডটি নকল

ফ্যাক্ট চেক