| ফ্যাক্ট চেক | জাতীয়

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি

৯ অক্টোবর ২০২৬

মিথ্যা

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের মালামাল লুট এবং এক প্রবাসীর আর্তনাদের দৃশ্য দাবি করে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি আসল কোনো ঘটনার নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, ছবিটিতে একাধিক অসংগতি রয়েছে। যেমন, ছবিটিতে ভবনের ভেতরে দিকনির্দেশনামূলক বা অন্যান্য যে লেখা রয়েছে, সেগুলোর প্রায় সবই দুর্বোধ্য ও বানান ভুল। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তিত বা তৈরি ছবিতে এমনটা দেখা যায়।

আরও নিশ্চিত হতে ছবিটি এআই-নির্ভর কনটেন্ট শনাক্তকরণ টুল ‘Hive Moderation’-এ বিশ্লেষণ করে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।

অর্থাৎ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি।

Topics:

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্ট চেক

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি

৯ অক্টোবর ২০২৬

<p>শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি<br /></p>