| ফ্যাক্ট চেক | জাতীয়
অস্ত্র উদ্ধারের ভিডিওটি ডাকসুর সাথে সম্পর্কিত নয়, রাজশাহীর পুরোনো ভিন্ন ঘটনা
৪ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে সহিংসতার জন্য নিয়ে আসা গাড়ি ভর্তি অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করেছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে ডাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং তা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকারও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের আগস্টে রাজশাহীতে প্রাইভেট কার থেকে শিক্ষার্থী কর্তৃক দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ‘ভোরের পাতা’ -এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ আগস্ট ‘রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার’ শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রসাঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোসহ মূলধারার একাধিক গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১০ আগস্ট রাজশাহী নগরীর রেলগেট এলাকায় একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেন শিক্ষার্থীরা। সেসময় গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। এ ঘটনায় গাড়িচালক হোসেন মিয়াকেও আটক করা হয়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
তথ্যসূত্র: Daily Vorer Pata, Prothom Alo, Ajker Patrika
Topics:
গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বন্যার পানিতে নামাজের ছবি এআই-সৃষ্ট
রাস্তায় নারী ও পুরুষকে মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য
সালেহ শিবলী সাম্প্রতিক সময়ে বিল গেটস’র বাংলাদেশ সফরের কথা বলেননি, তৎকালীন বিএনপি সরকারের আমলের কথা বলেছেন
ফ্যাক্ট চেক