| ফ্যাক্ট চেক | জাতীয়

পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য

২৪ মে ২০২৬

মিথ্যা

পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে -  এমন দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিটির পেছনের দেয়ালে কক্সবাজার সদর মডেল থানা লেখা রয়েছে। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য। কক্সবাজার সদর থানার পুলিশ আতিক উল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি পুলিশের বেশে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত ছিলেন। আটকের পর থানার ভেতরে তোলা আতিক উল্লাহ আল মামুনের ছবি এটি। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে, বৃহস্পতিবার (২৪ মে) ভোররাত ৩টা ৮ মিনিটে ‘MD Sohel Sikder Rana’ নামে এক ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি খুঁজে পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, কক্সবাজার সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সৌরভ শুভ নামে পুলিশ সদস্য আতিক উল্লাহ আল মামুন এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে। 

উখিয়া নিউজ’ এবং ‘আলোকিত উখিয়া’ নামে ওয়েব পোর্টালেও একই তথ্যে একই ব্যক্তির ছবি পাওয়া গিয়েছে। 

পাশাপাশি, দৈনিক মানবজমিনের উখিয়া প্রতিনিধি সারওয়ার আলম শাহীনের একটি ফেসবুক পোস্ট থেকেও একই তথ্য জানা যায়। 

বিষয়টি নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে দৈনিক ইনকিলাবের কক্সবাজার প্রতিনিধি শামসুল হক তারেকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ছবিটি গতকাল (২৩ মে) রাতে ভুয়া পুলিশ আটকের ঘটনার। 

অর্থাৎ, দাবিটি মিথ্যা।

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
মিথ্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

 শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
মিথ্যা
৮ সেপ্টেম্বর ২০২৬

শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
৭ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য

ফ্যাক্ট চেক

পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য

২৪ মে ২০২৬

<p>পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য
<br /></p>