| ফ্যাক্ট চেক | জাতীয়
বন্যার পানিতে নামাজের ছবি এআই-সৃষ্ট
১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামে বন্যার পানিতে নামাজ আদায়ের দৃশ্য দাবি করে দুটি ছবি (১, ২) সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিগুলো আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি।
অনুসন্ধানে ছবি দুটি আসল হওয়ার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া, ছবি দুটিতে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি ছবিতে দেখা যায়।
পরে, এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের সাহায্যে পরীক্ষা করে দেখা যায়, ছবি দুটি এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
তাছাড়া, আরও নিশ্চিত হতে গুগলের এআই এসিস্ট্যান্ট জেমিনির সাহায্যে যাচাই করে দেখা যায়, ছবি দুটি এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ছবিগুলো এআই-সৃষ্ট।
Topics:
মরদেহ উল্টো করে সিঁড়ি দিয়ে তোলার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানার বিধিটি বাংলাদেশের নয়, ভারতের
মহাখালীতে পিটিয়ে হত্যার দাবিটি মিথ্যা; ভিডিওটি ভারতের
পাকিস্তানে সরকারিভাবে 'জুলাই দিবস' পালন করা হয়নি, বরং দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে
ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক