| ফ্যাক্ট চেক | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার

২৪ আগস্ট ২০২৬

মিথ্যা

অস্ত্র ব্যবহার না করার বিষয়ে জুলাই যোদ্ধাদের সাথে কথা হয়েছে– এমন কোনো বক্তব্য দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী “জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের সাথে আমাদের কথা হয়েছে। উনারা আমাদের নিশ্চিত করেছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র তাঁরা নির্বাচনকালে ব্যবহার করবে না।” – শীর্ষক কোনো মন্তব্য করেননি। গত ১৮ জানুয়ারি রাজশাহীর সারদায় এক অনুষ্ঠানে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে করা মন্তব্য বিকৃত করে অপপ্রচার করছে  ‘Bengali Journal’ নামক একটি ফেসবুক পেজ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন যে নির্বাচন আসলেই আপনারাই বললেন যে দুষ্টচক্র একটু সক্রিয় হয়ে ওঠে। এজন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। নির্বাচনকালীন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারই শুধু প্রথম। সব বাহিনীগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, বর্ডার দিয়ে যে দুই-চারটা অস্ত্র আসতেছে না, তা আমি অস্বীকার করব না। কিন্তু এগুলি ধরা হচ্ছে। আরেকটি জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র; আমি বলব না অবৈধ,  কিছু বৈধ অস্ত্র। যেহেতু আমাদের অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে ওই অস্ত্র কিছু আছে যার কিছু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না। এইটা প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। যেহেতে এই কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল-বিল, নদীতে ফেলে দিছে যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কিন্তু দৈনিকই কিছু না কিছু অস্ত্র উদ্ধার করা হচ্ছে। উদ্ধার যে হচ্ছে না তা না, বাট দৈনিকই কিছু না কিছু উদ্ধার হচ্ছে। বাট আপনারা যে পরিমাণ আশা করেন, হয়তো ওই পরিমাণে হচ্ছে না; বাট কিন্তু উদ্ধার হচ্ছে…”

এই বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং নির্বাচনের সময় সেগুলো যাতে কেউ ব্যবহার করতে না পারে, সেই প্রশাসনিক নিশ্চয়তার কথা বলেছেন। অর্থাৎ, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের নিরাপত্তা প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেছেন তিনি। কিন্তু ‘Bengali Journal’ সেই বক্তব্যকে বিকৃত করে "জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের সাথে কথা হয়েছে" যোগ করে যে তথ্যটি প্রচার করেছে, তা সঠিক নয়।

উল্লেখ্য, ‘Bengali Journal’ নিয়মিত ফটোকার্ডের মাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়ায়। অর্থাৎ, এটি মূলত নিউজ পেইজের ছদ্মবেশে একটি প্রোপাগান্ডা প্ল্যাটফর্ম। 

Topics:

ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
২৩ আগস্ট ২০২৬

বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে ভুয়া স্ক্রিনশট প্রচার

বাংলাদেশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের
মিথ্যা
২০ আগস্ট ২০২৬

বাংলাদেশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

পিংক বাসের নারী ড্রাইভারদের জন্য হিজাব বাধ্যতামূলক করার প্রচারণাটি সঠিক নয়
মিথ্যা
১৯ আগস্ট ২০২৬

পিংক বাসের নারী ড্রাইভারদের জন্য হিজাব বাধ্যতামূলক করার প্রচারণাটি সঠিক নয়

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার

ফ্যাক্ট চেক

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার

২৪ আগস্ট ২০২৬

<p><span style="font-size: 24px;">স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার</span><br /></p>