| ফ্যাক্ট চেক | জাতীয়
কারিনা কায়সারের কবর খোঁড়ার সময় সাপ বেরোনোর দাবিটি অসত্য,
ভিডিওটি পুরোনো
১৮ মে ২০২৬
লিভার-সংক্রান্ত জটিলতায় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমে এসেছে, সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে। এরই প্রেক্ষিতে, কারিনা কায়সারের কবর খোঁড়ার সময় মাটি থেকে সাপ বেরিয়ে এসেছে- এমন দাবি করে আওয়ামী পন্থী কিছু ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও ছড়িয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য এবং এটি কারিনা কায়সারের কবর খোঁড়ার দৃশ্য নয়। বরঞ্চ, এই ভিডিওটি অন্তত ২০২৪ সালের মে মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘الموصل تجمعنا’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৯ মে তারিখে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত কোনোকিছু জানা না গেলেও প্রকাশের তারিখ দেখে এটি নিশ্চিত যে এটি কারিনা কায়সারের কবরের ভিডিও নয়।
অর্থাৎ, দাবিটি অসত্য।
তথ্যসূত্র
الموصل تجمعنا
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
মরদেহ উল্টো করে সিঁড়ি দিয়ে তোলার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানার বিধিটি বাংলাদেশের নয়, ভারতের
মহাখালীতে পিটিয়ে হত্যার দাবিটি মিথ্যা; ভিডিওটি ভারতের
পাকিস্তানে সরকারিভাবে 'জুলাই দিবস' পালন করা হয়নি, বরং দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে
বন্যার পানিতে নামাজের ছবি এআই-সৃষ্ট
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক