| ফ্যাক্ট চেক | জাতীয়
যুবলীগ নেতাকে নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের ভিন্ন ঘটনার
২১ মে ২০২৬
১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে এক যুবলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক যুবককে গাছের সঙ্গে বেঁধে বেশ কয়েকজন মিলে মারধর করছেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয়। ভিডিওটি বাংলাদেশেরও নয়; এটি ভারতের ত্রিপুরা রাজ্যে চুরির অভিযোগে এক যুবককে মারধরের ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Samay Tripura/ সময় ত্রিপুরা’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ২৫ মে ভিডিওটি ‘ছাগল চুরির অভিযোগ আটক যুবক ঘটনা সোনামুড়া হাসপাতাল রোড এলাকায়। আইন হাতে তুলে নিলো জনতা।’ ক্যাপশনে প্রচার হতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনের তথ্য অনুযায়ী, এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকার ঘটনা। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকার বিভিন্ন সংবাদ ও ঘটনা প্রচার করে থাকে।
ভিডিওটির বিষয়ে ভারতের বিভিন্ন স্থানীয় সংবাদভিত্তিক পেজ (১,২,৩) থেকেও একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, যুবলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের একটি পুরনো ও ভিন্ন ঘটনার।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতে দোকানীর ওপর হামলার ঘটনাকে বাংলাদেশের চাঁদাবাজির ঘটনা দাবিতে অপপ্রচার।
জনকণ্ঠের ফটোকার্ড নকল করে অভিনেত্রী বাঁধনের মন্তব্য বিকৃত করে প্রচার
প্রকাশ্যে নারীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের
নাগরিক টিভির ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক