| ফ্যাক্ট চেক | জাতীয়

খাগড়াছড়ির নামে চট্টগ্রামে অস্ত্রধারীর পুরোনো ছবি প্রচার

২৮ সেপ্টেম্বর ২০২৫

বিভ্রান্তিকর

গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে সেটেলার বাঙালিরা এভাবে প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি বর্ষণ করছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিটি খাগড়াছড়ির সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত অস্ত্রধারীর হামলার ছবি।

রিভার্স ইমেজ সার্চে ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ‘At least 93 dead as violence grips the country’ শিরোনামের সেই প্রতিবেদনের ফিচার ইমেজের সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, এটি চট্টগ্রামের এনায়েতবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী সমর্থকের গুলিবর্ষণের দৃশ্য।

তাছাড়া, দৈনিক ‘দেশ রুপান্তর’ -এর ওয়েবসাইটে সেই সময় প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার ছবি দাবি করে চট্টগ্রামের জুলাই গণ-অভ্যুত্থানকালের অস্ত্রধারী আওয়ামী কর্মীর ছবি ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Topics:

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
বিভ্রান্তিকর
২৪ আগস্ট ২০২৬

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
মিথ্যা
২৪ আগস্ট ২০২৬

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
মিথ্যা
২৪ আগস্ট ২০২৬

লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার

ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
২৩ আগস্ট ২০২৬

বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

খাগড়াছড়ির নামে চট্টগ্রামে অস্ত্রধারীর পুরোনো ছবি প্রচার

ফ্যাক্ট চেক