| এক্সপ্লেইনার | যা যা জানা গেলো

৮ বিলিয়ন ইউরো নয়, সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর একটি দোতলা বাড়ি জব্দ করা হয়েছে

২৯ মে ২০২৬

ফেসবুকে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে সাইপ্রাসে এস আলমের ৮ বিলিয়ন ইউরো জব্দ করা হয়েছে। বিভিন্ন পোস্টে বিভিন্ন পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে। তবে তথ্যটি সঠিক নয়। মুলত, এস আলম ও তার স্ত্রীর একটি দোতলা বাড়ি জব্দের নির্দেশ দেয়া হয়েছে। ৮ বিলিয়ন ইউরো পাচারের অভিযোগে এস আলমের বিরুদ্ধে তদন্ত চলছে, তবে কোনো পরিমাণ অর্থ জব্দের নির্দেশ দেয়নি দেশটির আদালত।

দেশটির স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  “বাংলাদেশি টাইকুন” মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করার আদেশ দেন সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। 

অন্তর্বর্তী সরকারের আমলে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছিল সিআইডি । ২৪ জুন ২০২৫ তারিখে ঢাকার আদালত সাইপ্রাসে থাকা ওই দোতলা ভিলাটি জব্দের নির্দেশ দেন। গত ২১ এপ্রিল সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এস আলম গ্রুপের ব্যাপারে সাইপ্রাসসহ কয়েকটি দেশে Mutual Legal Assistance Requests (MLAR) পাঠানো হয়েছে। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সাইপ্রাসে এসআলমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

উল্লেখ্য, গত ২১ মে চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ ১১ জন দায়িকের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করা হয়েছে।  

Topics:

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

| আরও পড়ুন

৮ বিলিয়ন ইউরো নয়, সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর একটি দোতলা বাড়ি জব্দ করা হয়েছে

এক্সপ্লেইনার

৮ বিলিয়ন ইউরো নয়, সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর একটি দোতলা বাড়ি জব্দ করা হয়েছে

২৯ মে ২০২৬

<p>৮ বিলিয়ন ইউরো নয়, সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর একটি দোতলা বাড়ি জব্দ করা হয়েছে <br /></p>