| ফ্যাক্ট চেক | রাজনীতি
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
১৮ অক্টোবর ২০২৫
আজ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ বলে মন্তব্য করেছেন, এমন দাবি করে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড আজ ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুল আলমও এমন মন্তব্য করেননি।
যমুনা টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও শফিকুল আলমের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যমুনার টিভির ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।
যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া। ফন্ট আমাদের চেয়ে আলাদা।”
অর্থাৎ, ‘শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ - এমন মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম করেননি এবং একই তথ্য সম্বলিত যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।
তথ্যসূত্র:
Rubel Mahmood: Editor, New Media, Jamuna Television
Topics:
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২২ সালে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
ভারতের পতাকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার
জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট
ফ্যাক্ট চেক