| ফ্যাক্ট চেক | রাজনীতি

এআই-তৈরি ভুয়া ভিডিও ট্রাম্পের কণ্ঠে ড. ইউনূসবিরোধী বক্তব্য প্রচার

৯ নভেম্বর ২০২৫

মিথ্যা

ড. ইউনূসের বিপক্ষে এবং শেখ হাসিনার পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করছেন -এমন দাবি করে কিছু ভিডিও সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

কিন্তু যাচাইয়ের পর দেখা গিয়েছে, এই ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে। 

ভিডিও যাচাই - ০১

প্রথম ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, “Dr. Yunus himself killed people with meticulous design and blamed the Awami League. Yunus meticulously designed to kill more than 3,000 police officers in Bangladesh.” যার বাংলা অর্থ হচ্ছে, “ড. ইউনূস নিজেই পরিকল্পিতভাবে মানুষ হত্যা করেছেন এবং এর দায় আওয়ামী লীগের ওপর চাপিয়েছেন। তিনি সুচিন্তিতভাবে বাংলাদেশে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্য হত্যার পরিকল্পনা করেছিলেন।”

রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ভিডিওটির কিছু স্থিরচিত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান PBS News-এর ইউটিউব চ্যানেলে ৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিলে গেছে। সে ভিডিওতে দেখা যায়, আমেরিকা বিজনেস ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সংশ্লিষ্ট ভিডিওর সম্পূর্ণ অংশ পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো মন্তব্য করেননি।

পাশাপাশি, এই আয়োজনের ট্রান্সক্রিপ্টেও এমন মন্তব্য পাওয়া যায়নি। 

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কি না—তা যাচাই করতে বাংলাফ্যাক্ট একাধিক এআই-নির্ভর কনটেন্ট শনাক্তকরণ টুল ব্যবহার করে পরীক্ষা চালায়। এর মধ্যে Hive Moderation টুলে বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ দশমিক ৯ শতাংশ। 

ভিডিও যাচাই ২

দ্বিতীয় ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “Yunus is a fraud; he paid Biden for votes. Yunus has no place in America anymore. Yunus destroyed developing Bangladesh.” অর্থাৎ, ইউনুস একজন প্রতারক; তিনি ভোটের জন্য বাইডেনকে অর্থ দিয়েছেন। আমেরিকায় ইউনুসের আর কোনো স্থান নেই। ইউনুস উন্নয়নশীল বাংলাদেশকে ধ্বংস করেছেন।

কি-ওয়ার্ড সার্চ করে যাচাই করে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটিতে ট্রাম্পের মুখমণ্ডল ও অভিব্যক্তিতে একাধিক অসংগতি রয়েছে। এগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তিত বা তৈরি ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation-এ পরীক্ষা করে দেখা গেছে, এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ৩

তৃতীয় ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “Sheikh Hasina has not resigned. She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. Yunus is a fraud.” অর্থাৎ, শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁকে পুনর্বহাল করা উচিত। ইউনুস একজন প্রতারক।

কি-ওয়ার্ড সার্চ করে যাচাই করে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো মন্তব্যের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটিতে তার মুখমণ্ডল ও অভিব্যক্তিতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। 

এছাড়া, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation-এ পরীক্ষা করে দেখা গেছে, এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, এবং এই ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি।

তথ্যসূত্র

Topics:

বিডিক্রিকটাইমের ফটোকার্ড বিকৃত করে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
বিকৃত
২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিডিক্রিকটাইমের ফটোকার্ড বিকৃত করে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার

‘বাংলাদেশে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যমূলক করতে চাই’ বলে মন্তব্য করেননি প্রধানমন্ত্রী
মিথ্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬

‘বাংলাদেশে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যমূলক করতে চাই’ বলে মন্তব্য করেননি প্রধানমন্ত্রী

জিয়া বাংলা জানতেন না এমন  দাবি ভিত্তিহীন
মিথ্যা
২৩ ফেব্রুয়ারি ২০২৬

জিয়া বাংলা জানতেন না এমন দাবি ভিত্তিহীন

জামায়াত নেতাদের ছাত্রদল নেতার মারধোরের দাবিতে ছড়ানো হচ্ছে ভারতের ভিডিও
মিথ্যা
২২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত নেতাদের ছাত্রদল নেতার মারধোরের দাবিতে ছড়ানো হচ্ছে ভারতের ভিডিও

নির্বাচন পরবর্তী কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির নামে অপপ্রচার
মিথ্যা
১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন পরবর্তী কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির নামে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

এআই-তৈরি ভুয়া ভিডিও  ট্রাম্পের কণ্ঠে ড. ইউনূসবিরোধী বক্তব্য প্রচার

ফ্যাক্ট চেক