| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রধান উপদেষ্টার অসুস্থতা নিয়ে জনকণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
১২ নভেম্বর ২০২৫
আজ (১২ নভেম্বর) ‘অসুস্থ হয়ে পড়লেন প্রধান উপদেষ্টা, চিকিৎসার জন্য নেয়া হল ঢাকা সিএমএইচ হাসপাতালে।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক জনকণ্ঠের লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তবে যাচাই করে দেখা যায়, এমন শিরোনাম ও ছবি ব্যবহার করে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। তাছাড়া প্রধান উপদেষ্টার অসুস্থতা কিংবা সিএমএইচে ভর্তির বিষয়েও মূলধারার গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডের শিরোনামের সূত্রধরে গণমাধ্যম প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গিয়ে এমন শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।
তাছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন- জনকণ্ঠের ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। তাছাড়া ফটোকার্ডের শিরোনামের শেষে দাঁড়ি চিহ্ন(।) রয়েছে, যা সাধারণত শিরোনামে ব্যবহার করা হয় না।
বিষয়টি নিশ্চিত হতে জনকণ্ঠের সাথে যোগাযোগ করা হলে তারা বাংলাফ্যাক্টকে জানান, ফটোকার্ডটি ভুয়া।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে উল্লেখিত দাবির পক্ষে অন্য কোনো গণমাধ্যমেও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, জনকণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।
Topics:
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক