| ফ্যাক্ট চেক | রাজনীতি
জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট
১৪ অক্টোবর ২০২৬
সম্প্রতি ‘জয়কে হোয়াইট হাউসে আমন্ত্রণ, ‘ট্রাম্পের মোড় ঘুরতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি’ শিরোনামে ডোনাল্ড ট্রাম্প ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আদতে গজব ভিশন নামের একটি সার্কাজম পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে ফটোকার্ডটি প্রথম প্রচার করা হয়। পরবর্তীতে সেটি বাস্তব ঘটনা দাবিতে ছড়িয়ে পড়ে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘gojobvision’ নামের একটি লোগো দেখা যায়। এই লোগোর সূত্রধরে Gojob Vision নামের পেজের মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি আসলে একটি সার্কাজম বা ব্যাঙ্গাত্মক-ধর্মী পেজ। এই পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে নিয়মিত বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক কনটেন্ট পোস্ট করা হয়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোন সূত্রে জয়কে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ সম্পর্কিত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে একাধিক এআই-জনিত অসঙ্গতি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টে ছবিটি পরীক্ষা করলে এটি এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ বলে জানানো হয়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিএনপির প্রতিবাদ মিছিলে নয়, পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ভিডিওটি জুলাই গণ-অভ্যুত্থানের
ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো নাটিকার দৃশ্যকে বিএনপি নেতার গুলির দৃশ্য বলে প্রচার
ভারতের বিহারে মেয়ে শিশুর লাশ উদ্ধারের ভিডিওকে বিএনপির নেতা-কর্মীরা এক শিশুকে ধর্ষণের পর
গলা কেটে হত্যার দাবি করে প্রচার
নির্বাচন প্রসঙ্গে জনকণ্ঠের নামে ভুয়া
ফটোকার্ড প্রচার
ফ্যাক্ট চেক