| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতের ঘটনাকে দোকানদারের ওপরে চাঁদার দাবিতে যুবদল নেতার হামলা দাবি করে প্রচার
৯ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের ওপর যুবদল নেতা প্রকাশ্যে হামলা চালিয়েছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ভিডিওর দাবিটি ভুয়া। মূলত, ভারতের রাজস্থানের সিরোহি শহরে গত ১৮ ফেব্রুয়ারি আর্থিক বিরোধের জেরে এক বেসরকারি ক্লিনিকের ডাক্তার একজন দোকানদারকে লাঠি দিয়ে আঘাত করেন, এবং এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম লোকমাত টাইমসের ওয়েবসাইটে গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, এটি ভারতের রাজস্থানের সিরোহি শহরে গত ১৮ ফেব্রুয়ারির ঘটনা। সেদিন আর্থিক বিরোধের জেরে এক বেসরকারি ক্লিনিকের ডাক্তার একজন দোকানদারকে লাঠিশোটা দিয়ে হামলা করে।
ভারতীয় গণমাধ্যম ভাস্কর নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, চাঁদা না দেওয়ায় মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের ওপর যুবদল নেতা প্রকাশ্যে হামলা চালিয়েছে- এমন দাবির প্রেক্ষিতে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে এর সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, চাঁদা না দেওয়ায় মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের ওপর যুবদল নেতা প্রকাশ্যে হামলা চালিয়েছে- এমন দাবিটি সত্য নয় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভারতের।
তথ্যসূত্র
লোকমাত টাইমস
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার
বিএনপি নেতারা ভোট চুরির উদ্দেশ্য ব্যালটে সিল মারছে, ভিডিওটি পাকিস্তানের
যশোরে ঈদে ছাত্রলীগ নেতা বাড়িতে ফিরলে বিএনপি কর্মীরা মারধর করে- এই দাবিটি অসত্য, ভিডিওটি ভিন্ন ঘটনার
স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে চলে যেতে বলেছিলেন আসিফ নজরুল
ফ্যাক্ট চেক