| ফ্যাক্ট চেক | রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার

৩ সেপ্টেম্বর ২০২৬

বিকৃত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিলেন, ‘এখানে আমার পরিবারের মধ্য গন্ডগল আছে। তারেক রহমানকে তো আপনারা ভাল করে চিনেন, বৌয়ের সাথেও গন্ডগল, বৌও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা’। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে জড়িয়ে তাঁর পরিবার নিয়ে এমন মন্তব্য করেননি। ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার দেওয়া একটি ভিন্ন বক্তব্যের অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে এটি বানানো হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে Tarique Rahman নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৪ নভেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনাম থেকে জানা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৫ সালের ১ নভেম্বরে লন্ডনের পার্কপ্লাজায় বক্তব্য দেন। 

ভিডিওটির ২৫ মিনিট ১৯ সেকেন্ডে বেগম খালেদা জিয়া বক্তব্যে বলেন, ‘এই এরশাদ প্রথমে অংশগ্রহণ করেনাই। এরশাদ কিন্তু রংপুর থেকে এরশাদ উইথড্র করেছে তার সিট। ঢাকা থেকে করতে চেয়েছে, জোর করে তাকে করতে দেয়া হয়নি। তাকে সিএইমএইচে এরশাদ কিন্তু অংশগ্রহণ করতে চায়নি। এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভাল করে চেনেন। বউয়ের সঙ্গেও গণ্ডগোল। বউ ও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’

আবার ভিডিওটির ৪০ মিনিট ৫৮ সেকেন্ডে বেগম খালেদা জিয়া বক্তব্যে বলেন, ‘আপনারা যতই বলেন যে, আন্দোলন, আন্দোলন ঢাকায়, সেভাবে করা সম্ভব হয়নি। কিন্তু গ্রামদেশে যে কি আন্দোলন হয়েছে, স্বাধীনতার সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে এরকম আন্দোলন হয়নি।’ 

তবে বেগম খালেদা জিয়ার পুরো বক্তব্যে তারেক রহমানকে উদ্দেশ্য করে কিংবা তাঁর পরিবারকে জড়িয়ে কিছুই বলেননি। যা থেকে এটি স্পষ্ট যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে। 

অর্থাৎ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্যের এই ভিডিওটি বিকৃত।

Topics:

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
১৮ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
মিথ্যা
১৭ অক্টোবর ২০২৬

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
মিথ্যা
১৫ অক্টোবর ২০২৬

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১১ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার

ফ্যাক্ট চেক

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার

৩ সেপ্টেম্বর ২০২৬

<p>প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার<br /></p>