| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
১০ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি ১২ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার সেটাকি নতুন করে বলার সুযোগ আছে?’ – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি সম্প্রতি এমন মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিদ্যুতের দাম নিয়ে মোঃ নুরুল হক সম্প্রতি এমন মন্তব্য করেননি। মূলত, এই ভিডিওটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেন মোঃ নুরুল হক এমন।
এই বিষয়ে অনুসন্ধানে এসএ টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে একই মন্তব্য পাওয়া যায়। বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সরকারের সময় বিদ্যুতের দাম বাড়ানোয় সেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
একই দিনে এনটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়।
অর্থাৎ, দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার
এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার
নির্বাচন পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা করে গুজব প্রচার
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক