| ফ্যাক্ট চেক | জাতীয়

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

১৫ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করা হচ্ছে – ‘নোয়াখালী সরকারি হাসপাতাল থেকে এক গর্ভবতী নারীর আর্থিক সংকটের কারণে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হলে পরবর্তীতে তিনি রাস্তায় সন্তান প্রসব করেন।’ বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি নেপালের সপ্তরী জেলার রাজবিরাজ গজেন্দ্র নারায়ণ সিং হাসপাতালের বাইরের ঘটনা।

এই বিষয়ে অনুসন্ধানে নেপালের প্রাইম টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বর প্রকশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে নেপালের সপ্তরী জেলার রাজবিরাজের পারসাহী গ্রামের বাসিন্দা গর্ভবতী ববিতা কুমারী পাসওয়ান প্রসব ব্যথা নিয়ে তাঁর স্বামী হরেরাম পাসওয়ান এবং এক প্রতিবেশীর সঙ্গে গজেন্দ্র নারায়ণ সিং হাসপাতালে যান। সেখানকার প্রসূতি বিভাগ থেকে তাঁকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হলে পর্যাপ্ত টাকা না থাকায় করতে পারেননি। পরে তাঁর স্বামী হরেরাম পাসওয়ান টাকার ব্যবস্থা করতে বাইরে গেলে ববিতা কুমারীও পেছন পেছন যান। বিভিন্ন জায়গায় সাহায্য চেয়েও না পেয়ে একপর্যায়ে ভোর সাড়ে চারটা নাগাদ ববিতার প্রসব ব্যথা অসহ্য হলে তখন কয়েকজন মহিলার সাহায্যে তিনি ফুটপাতে শুয়ে একটি পুত্রসন্তানের জন্ম দেন। 

নেপালের কান্তিপুর টিভি, কাঠমুন্ডু পোস্টে গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

পাশাপাশি, নোয়াখালী সরকারি হাসপাতালে সম্প্রতি এমন ঘটনার সত্যতা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

অর্থাৎ, দাবিটি মিথ্যা।

Topics:

নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

 শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
মিথ্যা
৮ সেপ্টেম্বর ২০২৬

শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
৭ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

ফ্যাক্ট চেক

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

১৫ সেপ্টেম্বর ২০২৬

<p>টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের<br /></p>