| ফ্যাক্ট চেক | রাজনীতি
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, সুনামগঞ্জে পুলিশকে জনতা ধাওয়া করে ভিন্ন কারণে
৪ আগস্ট ২০২৫
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ায় এলাকাবাসীরা পুলিশ সদস্যদের ধাওয়া করেছে দাবিতে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে পুলিশকে এলাকাবাসীর ধাওয়া করার নয়। প্রকৃতপক্ষে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে মাছ লুটে বাঁধা দেওয়ায় পুলিশকে স্থানীয় জনতা ধাওয়া করে। সেই ঘটনারই দৃশ্য এটি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে আশপাশের কয়েক গ্রামের মানুষ মাছ লুট করতে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া করে।
এছাড়াও, যমুনা টিভি, ঢাকা ট্রিবিউন এবং রাইজিং বিডিতেও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ায় পুলিশকে এলাকাবাসীর ধাওয়া করার দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
দুর্ঘটনার পর ট্রাকে ক্ষুব্ধ জনতার আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
রায় প্রত্যাখ্যান করে ১০০১ শিক্ষকের বিবৃতি
অনুমতি বা সম্মতি ছাড়াই বিবৃতিতে নাম ব্যবহারের অভিযোগ
কথিত ‘লকডাউন’ নিয়ে আওয়ামীলীগের প্রোপাগান্ডা পেজ থেকে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে
ফ্যাক্ট চেক