| ফ্যাক্ট চেক | রাজনীতি
মাদারীপুরে মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মী হত্যার দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো
১৮ আগস্ট ২০২৫
মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত তিনজনের উপস্থিতিতে দুটি ভ্যানে করে মানবদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানের পেছনে বেশ কয়েকজন হেঁটে যাচ্ছিল।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৫ আগস্টের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ৮ মার্চ মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল এবং আধিপত্য বিস্তারের জেরে আপন দুই ভাই এবং তাদের এক চাচাতো ভাইকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করে এবং বাড়িঘরে আগুন দেয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তখন দুজনকে আটক করে।
এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে চলতি বছরের ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে ৮ মার্চ বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেন। নিহত তিন ভাই হলেন আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫), সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল (৩০) এবং তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার। সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৫ আগস্ট মাদারীপুর জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গণভোজের আয়োজন করলে সেখান থেকে দুই নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করার তথ্য গণমাধ্যমে এসেছে।
অর্থাৎ, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে গত ১৫ আগস্ট মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকশ্যে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: এখানে, এখানে
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভিডিওর অস্ত্রটি খেলনা; ব্যক্তি জঙ্গী নয়, শিক্ষক
গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের এই ভিডিওটি এআই দিয়ে তৈরি
নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, সুনামগঞ্জে পুলিশকে জনতা ধাওয়া করে ভিন্ন কারণে
ফ্যাক্ট চেক