| ফ্যাক্ট চেক | রাজনীতি

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা

২৮ আগস্ট ২০২৫

মিথ্যা

“বিএনপির নেতা ফজলুর রহমান শোকজের পরে, গ্রামের বাড়িতে এনসিপির সন্ত্রাসীরা হামলা ও আগুন দিয়েছে। ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে কথা বললেই তার উপর পরিকল্পিত ভাবে মব সৃষ্টি হচ্ছে’’- এমন শিরোনামে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রামের বাড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগুন দেয়নি বরং ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে। আদতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ আগস্ট কিশোরগঞ্জের বৌলাই এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এটি সেই ঘটনারই ভিডিও।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান সমকালের ওয়েবসাইটে গত ২২ আগস্ট ‘যুবদলের দুই পক্ষের সংঘর্ষে কর্মী নিহত, আহত ৩০’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।

এ প্রতিবেদন থেকে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ আগস্ট কিশোরগঞ্জের বৌলাই এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এই সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০জন আহত হয়েছেন। সেসময় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এছাড়াও, মূলধারার অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।

পাশাপাশি, ফজলুর রহমানের বাড়িতে সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি ভিন্ন ঘটনার।

তথ্যসূত্র: এখানে,  এখানে

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা

ফ্যাক্ট চেক