| ফ্যাক্ট চেক | রাজনীতি

উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে গুজব: দেশটিভি’র বিভ্রান্তিকর শিরোনাম

৩ জুন ২০২৫

বিভ্রান্তিকর

উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, তাঁর বাবার বাড়িতে ১২শ বস্তা চাল পাওয়া গেছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দেখিয়েছে যে দাবিটি ভুয়া, এবং চাল পাওয়ার ঘটনাটি চাঁদপুরের, যার সঙ্গে উপদেষ্টার পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই। আসিফ মাহমুদ এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেক পোস্ট শেয়ার দিয়েছেন। কিন্তু দেশটিভি এমনভাবে শিরোনাম দিয়েছে, যা আলোচ্য গুজবটির পালে হাওয়া দেয়। গণমাধ্যমটি শিরোনামে লিখেছে "বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল, যা বললেন আসিফ মাহমুদ", এখানে কার বাড়িতে মিলেছে– সে তথ্য উল্লেখ না করে শিরোনামের দ্বিতীয় অংশে আসিফ মাহমুদের নাম জড়িয়ে এবং ফটোকার্ডে তার ছবি দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। দেশ টিভির ফেসবুক পোস্টটির কমেন্ট সেকশনেও এই বিভ্রান্তির প্রমাণ মেলে।

একটি গুজব যখন ব্যাপকভাবে ছড়াচ্ছে, তখন সেটি স্পষ্টভাবে তুলে না ধরে উল্টো বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড তৈরী করায় গুজবটি আরও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

Topics:

পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার
মিথ্যা
২৩ জুন ২০২৬

কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার

মেহেরপুরের দুই ফার্মেসির দ্বন্দ্বের ভিডিও ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা
মিথ্যা
২২ জুন ২০২৬

মেহেরপুরের দুই ফার্মেসির দ্বন্দ্বের ভিডিও ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা

নারী নির্যাতনলেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়
মিথ্যা
১৭ জুন ২০২৬

নারী নির্যাতন
লেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়

চুরির অভিযোগে মারধরের ঘটনায় 

বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মিথ্যা
১৬ জুন ২০২৬

চুরির অভিযোগে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে গুজব: দেশটিভি’র বিভ্রান্তিকর শিরোনাম

ফ্যাক্ট চেক