| ফ্যাক্ট চেক | রাজনীতি

গোপালগঞ্জে পুলিশ কর্তৃক শিশু নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি চাঁপাইনবাবগঞ্জের

২০ জুলাই ২০২৫

বিভ্রান্তিকর

গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ এক শিশুকে নির্যাতন করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি চাঁপাইনবাবগঞ্জের গত ৬ জুলাইয়ের ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান জাগো নিউজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। গত ১৮ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই কর্তৃক এক শিশুকে বল প্রয়োগের দৃশ্য।

গণমাধ্যম প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের সঙ্গে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার দিনের ঘটনা। ওই শিশু এনসিপির নেতৃবৃন্দের কাছাকাছি চলে গেলে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সরিয়ে নেওয়া হয়। তার কাছ থেকে ড্যান্ডি নামের মাদক পাওয়া যায়। তবে তিনি পুলিশ কর্তৃক শিশুটিকে বল প্রয়োগের কথা অস্বীকার করেন।

এছাড়াও, ইন্ডিপেনডেন্ট টিভি, নাগরিক টিভি মানবকণ্ঠসহ দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে একই তথ্যে প্রকাশিত সংবাদ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের।

অর্থাৎ, গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার দিনে মাদকসহ এক শিশুকে পুলিশ কর্তৃক বল প্রয়োগের ভিডিওকে গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ এক শিশুকে নির্যাতন করেছে দাবি করে ফেসবুকে ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

গোপালগঞ্জে পুলিশ কর্তৃক শিশু নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি চাঁপাইনবাবগঞ্জের

ফ্যাক্ট চেক