| ফ্যাক্ট চেক | রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার

৮ মে ২০২৫

বিকৃত

জুলাই গণঅভ্যুত্থান ইস্যুতে ‘২০০০ লোক শহীদ হয়নি, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছে হাসিনাকে সরানোর জন্য’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম সম্প্রতি এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে, উপদেষ্টা মো. মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, তাঁর ভিন্ন একটি বক্তব্য থেকে কিছু অংশ কাটছাঁট করে তা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

গত ৫ মে রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের হল রুমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‌‌‌‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই সুযোগে বলতে চাই কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না। তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণঅভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার। তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটার ইংলিশ জানেন? এটার ইংলিশ হচ্ছে রেজিম চেঞ্জ, রেজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ যেখানে রেজিম চেঞ্জ হইছে রেজিম চেঞ্জ অপারেশন হইছে, এখানে ২০০০ লোক শহীদ হয় নাই, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হইছে। এটা কোন সংবাদ মাধ্যম এটা করতে পারে না।"

মো. মাহফুজ আলম কার্যত বলতে চেয়েছেন যে, জুলাই অভ্যুত্থানকে হেয় করে সংবাদ প্রচার কিংবা একটি জনবিপ্লবকে নিছক ক্ষমতার পটপরিবর্তন হিসেবে উপস্থাপন কোনো দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না।
অর্থাৎ, মো. মাহফুজ আলমের বক্তব্য থেকে “যেখানে রেজিম চেঞ্জ হইছে, এখানে ২০০০ লোক শহীদ হয় নাই, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হইছে” শীর্ষক বাক্যাংশগুলো কাটছাঁট করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার

ফ্যাক্ট চেক

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার

৮ মে ২০২৫

<p>জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে অপপ্রচার</p>