| ফ্যাক্ট চেক | রাজনীতি

প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার

১৩ অক্টোবর ২০২৫

মিথ্যা

সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলতে দেখা যায়, ‘আজকে হতবাক, এমন একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি’। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ইতালির সফরকে কেন্দ্র করে এই ভিডিওটি  ছড়ানো হচ্ছে। 

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে গিয়েছেন।

কিন্তু, বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফরের কোনো সম্পর্ক নেই এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। মূলত চলতি বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা একটি ভিডিওবার্তা দিয়েছিলেন। সেই ভিডিওবার্তার সংক্ষিপ্ত অংশ কেটে প্রচার করে তাঁর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটির আসল সংস্করণটি ২১ আগস্ট ‘Chief Adviser GOB’ নামের ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা।’ মূল ভিডিওর ১৭ সেকেন্ড থেকে ২৬ সেকেন্ড পর্যন্ত অংশ কেটে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

অতএব, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে প্রধান উপদেষ্টার ইতালি সফরের সময়কার বলে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র: Chief Adviser GOB: Facebook Video

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার

ফ্যাক্ট চেক