| ফ্যাক্ট চেক | রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ ও আসিফের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার

১৮ অক্টোবর ২০২৫

মিথ্যা

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল ১৭ অক্টোবরের ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না-এমন দাবি করে কয়েকটি গণমাধ্যম (দৈনিক দেশ রূপান্তর, দৈনিক যুগান্তর, সময় টেলিভিশন, চ্যানেল আই, ঠিকানা, রূপালী বংলাদেশ) প্রতিষ্ঠান সংবাদ প্রকাশ করেছে।

তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি সঠিক নয়। গতকাল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে অনুসন্ধান করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মাহফুজ আলম উপস্থিত ছিলেন। পাশাপাশি, ভিডিওতেও মাহফুজ আলমসহ আসিফ মাহমুদের উপস্থিতি দেখা গিয়েছে। 

দৈনিক কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলেও গতকাল প্রকাশিত একই প্রতিবেদন পাওয়া গিয়েছে। 

তাছাড়া, Akm Obaidul Haque নাকে একটি ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ছবিতে মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। নিজে থেকেই আমাদের পাশে বসলেন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনে।’

অর্থাৎ, গতকাল ১৭ অক্টোবরের ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন না-এমন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রকাশিত তথ্যটি মিথ্যা। 

তথ্যসূত্র

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ ও আসিফের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার

ফ্যাক্ট চেক